ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ দিন পর উৎপাদনে ফিরল সিইউএফএল, দৈনিক উৎপাদন হাজার টনের বেশি

Azizul Hakim Tuhin
  • প্রকাশের সময় : ১১:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 19

যান্ত্রিক ত্রুটির কারণে টানা ২৭ দিন বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ৩টার দিকে কারখানাটিতে উৎপাদন শুরু হয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতিদিন গড়ে এক হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে। বাজারমূল্যে এর পরিমাণ প্রায় সাড়ে চার কোটি টাকা। কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ ছিল। কারখানার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চলছে।

এর আগে গত ৪ মার্চ গ্যাসসংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় ছয় মাস পর ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হলেও যান্ত্রিক ত্রুটিতে আবার বন্ধ হয়ে যায়। কয়েক দফা চালু ও বন্ধের পর সর্বশেষ ১৭ অক্টোবর রাতে উৎপাদন বন্ধ হয়।

প্রায় ৪০ বছর আগে প্রতিষ্ঠিত সিইউএফএলে পুরোনো যন্ত্রপাতির কারণে প্রায়ই যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে। সংশ্লিষ্টদের মতে, শুধু গ্যাস সরবরাহ নিশ্চিত করলেই হবে না, উৎপাদন স্বাভাবিক রাখতে যন্ত্রপাতির আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারও জরুরি।

দেশে বছরে ইউরিয়া সারের চাহিদা প্রায় ২৬ লাখ মেট্রিক টন। এ অবস্থায় সিইউএফএলের উৎপাদন পুনরায় শুরু হওয়ায় সার সরবরাহে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আজিজুল হাকিম তুহিন

আজিজুল হাকিম তুহিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

২৭ দিন পর উৎপাদনে ফিরল সিইউএফএল, দৈনিক উৎপাদন হাজার টনের বেশি

প্রকাশের সময় : ১১:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬