১২:১৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ১১০ কৃতি শিক্ষার্থীকে সাফল্যের শিবিরের পক্ষ থেকে সংবর্ধনা প্রধান

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৯:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ Time View

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালিগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত, নৈতিকতা ও সততার পথে এগিয়ে দিতে এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিবিরের সেক্রেটারি আমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মোঃ রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা রুহুল আমীন, জেলা শিবিরের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, জেলা শিবিরের অফিস সম্পাদক মোঃ নাহিদ হাসান এবং জেলা শিবিরের সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১১০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই ও স্টিকারসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
আয়োজকরা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের আগামী দিনের শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনার আয়োজন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১০ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

কালিগঞ্জে ১১০ কৃতি শিক্ষার্থীকে সাফল্যের শিবিরের পক্ষ থেকে সংবর্ধনা প্রধান

Update Time : ০৯:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬