০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বসতবাড়িতে গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View

: যশোরের কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাসবাহী ট্যাংকার লরি সড়কের পাশের বসতবাড়িতে ঢুকে পড়েছে। বৃহস্পতিবার ভোর রাতে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল চারের মাথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় বাড়ির বাথরুমসহ
ভবনের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ঘরে ঘুমিয়ে
থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি
এড়ানো গেছে। দুর্ঘটনায় ট্যাংকারের চালক ও হেলপার আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাসবাহী ট্যাংকারটি (চট্টগ্রাম মেট্রো-ঢ-৬১-০৩৯৮)
ঢাকা থেকে ছেড়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে আলতাপোল চারের মাথা এলাকায়
পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্যাংকারটি সড়কের পাশে বসবাসকারী
হাবিবুর রহমানের বাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে বাড়ির বাথরুমের বিল্ডিং ভেঙে
ট্যাংকারটি ভেতরে ঢুকে পড়ে। পরে আরেকটি বাড়ির অপর একটি অংশেও আঘাত লাগে।
বাড়ির মালিক হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা সবাই ঘরে
ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বাইরে
এসে তাঁরা দেখতে পান, একটি গ্যাসবাহী ট্যাংকার তাঁদের বাড়ির ভেতরে ঢুকে গেছে।
এতে বাথরুমসহ বাড়ির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাশের বাড়ির মালিক কওসার জানান, ট্যাংকারের ধাক্কায় তাঁর বাড়ির একটি অংশ
ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেখানে থাকা প্রাইভেটকারের গ্লাস ভেঙে গেছে। ভোর
রাতে হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কিত হয়ে পড়েন।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও কারও প্রাণহানি
ঘটেনি। ওই ট্যাংকারে কোন গ্যাস ছিল না।

Tag :

Please Share This Post in Your Social Media

কেশবপুরে বসতবাড়িতে গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

Update Time : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬