০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জোরারগঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ধর্ষণ মামলার আসামি ইসমাইল গ্রেফতার

রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
  • Update Time : ১০:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৫ Time View

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার এসআই কামরুল হাসান ও এএসআই আব্দুল ওয়াহিদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে আসামি ইসমাইলকে গ্রেফতার করে।
​গ্রেফতারকৃত আসামি মো. ইসমাইল জোরারগঞ্জ থানার ১নং করেরহাট ইউনিয়নের মধ্যম গেড়ামারা গ্রামের মো. মিজানের ছেলে। তার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
​গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

জোরারগঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ধর্ষণ মামলার আসামি ইসমাইল গ্রেফতার

Update Time : ১০:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬