০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে এক পরিবারের ৩ জন খুন: রহস্য ফাঁস, আটক ৩

Reporter Name
  • Update Time : ১১:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯ Time View

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে একই পরিবারের ৩ সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়া ও পারিবারিক কলহের কারণে এই ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২ আগস্ট রাত থেকে ৪ আগস্টের মধ্যে যেকোনো সময় চান্দেরকোলা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। ৪ আগস্ট সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। এই ঘটনায় কচুয়া থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০২, তারিখ: ০৫/০৮/২০২৬, ধারা: ৩০২ পেনাল কোড) দায়ের করা হয়।

ঘটনার পর বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও কচুয়া থানা পুলিশের যৌথ টিম অভিযানে নামে। ১৩ আগস্ট অভিযান চালিয়ে ঘটনার সাথে সরাসরি জড়িত প্রধান আসামি জাহিদুল ইসলাম (পিতা: মৃত মজিদ হাওলাদার)-কে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ি থেকে আরও ২ আসামি আসাদুল শেখ (পিতা: সুলতান শেখ) এবং মো: আরিফ হাওলাদার ওরফে বাবু (পিতা: বারিক হাওলাদার)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসাদুলের বাড়ি থেকে আলামত হিসেবে একটি ZENX-2 মোবাইল ফোন ও চার্জার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে জানা যায়, ভিকটিমদের পরিবারের এক নারীর সাথে আসামি জাহিদুল ইসলামের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে ভিকটিম মনিরা বেগমের সাথে জাহিদুলের ঝগড়া হয়। এছাড়া জাহিদুলের নিজ স্ত্রীর সাথেও এ নিয়ে পারিবারিক অশান্তি চলছিল। এই ক্ষোভ ও বিরোধের জের ধরেই জাহিদুলের পরিকল্পনায় ও অন্য আসামিদের সহযোগিতায় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

বাগেরহাটের পুলিশ সুপার জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাগেরহাটে এক পরিবারের ৩ জন খুন: রহস্য ফাঁস, আটক ৩

Update Time : ১১:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬