১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ৪ অস্ত্রধারী গ্রেফতার

রিপোর্টার মোহাম্মদ নিজামুল হক
  • Update Time : ১০:০০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

​নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ সময় চারজন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।
​শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাবো উত্তরপাড়া এলাকার ঝর্ণা মহলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতদের তালিকা:
​নাজমুল হোসেন (৩০) — পিতা: নবী হোসেন
​মোঃ নিহাল (২১) — পিতা: নবী হোসেন
​মোঃ সাজ্জাদ (২০) — পিতা: আব্দুর রহিম
​সফিকুল (২৪) — পিতা: শহিদুল ইসলাম
(সকলের ঠিকানা: গ্রাম- তারাবো, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ)
​নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ.এইচ.এম. সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।
​পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

রূপগঞ্জে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ৪ অস্ত্রধারী গ্রেফতার

Update Time : ১০:০০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬