০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৮:৫০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১৮ Time View

সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ৩৩বিজিবি ব্যাটালিয়ন সদর, পদ্মশাখরা, মাদরা ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাই-সাইকেল, শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও রসুন।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ ৩৩বিজিবি ব্যাটালিয়ন সদর এর বিশেষ আভিযানিকদল কলারোয়া উপজেলার গেড়াখালী নামক স্থান হতে ৯টি ভারতীয় বাই-সাইকেল, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা নামক স্থান হতে ৪ বস্তা ভারতীয় রসুন এবং মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর ও ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, বাঁকাল চেকপোস্টের এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঢালিপাড়া নামক স্থান হতে শাড়ি ও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এধরণের অভিযান অব্যাহত থাকবে।##

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Update Time : ০৮:৫০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬