০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে টিসিবির চাল না দিয়ে ডিলার উধাও, চাল চুরির অভিযোগে ক্ষুব্ধ গ্রাহক

রিপোটার মোঃ আব্দুল মোমিন
  • Update Time : ০৩:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী বাজারে টিসিবির ১৫ টাকা কেজি দরের চাল না দিয়ে কার্ডধারীদের ঘোরানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ডিলার মেসার্স মারুফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ নয়ন পলাতক রয়েছেন।
​স্থানীয় গরিব ও নিম্ন আয়ের ভুক্তভোগীরা জানান, গতকাল কার্ডধারী সেবাগ্রহীতারা চাল কিনতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও তাদের পণ্য দেওয়া হয়নি। উল্টো সরকারের বরাদ্দকৃত কয়েক টন চাল ডিলার গোপনে অন্যত্র বিক্রি করে দিয়েছেন বলে তারা অভিযোগ করেন।
​টিসিবির এই ভর্তুকিমূল্যের চাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হওয়া ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ ওই ডিলারের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সিরাজগঞ্জে টিসিবির চাল না দিয়ে ডিলার উধাও, চাল চুরির অভিযোগে ক্ষুব্ধ গ্রাহক

Update Time : ০৩:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬