০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাছ চুরির অপরাধে মেলান্দহ সরকারি কলেজের নৈশপ্রহরী বহিষ্কার

রুহুল আমিন উপজেলা প্রতিনিধি
  • Update Time : ০৭:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯ Time View

রুহুল আমিন
​উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর):

জামালপুরের মেলান্দহ সরকারি কলেজে ০২ (দুই)টি মেহগনি গাছ চুরির অপরাধে মো: রফিকুল ইসলাম নামের এক বেসরকারি নৈশপ্রহরীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।
​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর, ২০২৬) মেলান্দহ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশের মাধ্যমে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
​অফিস আদেশে উল্লেখ করা হয়, মেহগনি গাছ চুরির অপরাধে কলেজের বেসরকারি কর্মচারী ও নৈশপ্রহরী মো: রফিকুল ইসলামকে ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ হতে চাকরি থেকে বরখাস্ত বা বহিষ্কার করা হলো। আদেশপত্রে আরও উল্লেখ করা হয় যে, এ বিষয়ে তার পিতা মো: আবদুল মালেককেও বদলির জন্য সুপারিশ করা হয়েছে।
​এ সংক্রান্ত নোটিশের অনুলিপি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক, অভিযুক্ত নৈশপ্রহরী মো: রফিকুল ইসলাম এবং অফিসের নথিতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গাছ চুরির অপরাধে মেলান্দহ সরকারি কলেজের নৈশপ্রহরী বহিষ্কার

Update Time : ০৭:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬