শিরোনামঃ
কুড়িগ্রামে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৯:১৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 68

কুড়িগ্রামে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উপপরিচালক আব্দুর রাজ্জাক।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার শিশু-কিশোররা অংশগ্রহণ করে। রচনা, হামদ-নাতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধ এবং ইসলামী সংস্কৃতির বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।মোঃএরশাদুল হক
Tag :



























