ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি সরকারি কলেজের নবীন ও প্রবীনদের পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

MD SHOFIUL ALAM RASHED
  • প্রকাশের সময় : ০২:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 45

ঝালকাঠি সরকারি কলেজের নবীন ও প্রবীণদের পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃশফিউল আলম রাশেদ ঝালকাঠী জেলা প্রতিনিধি: ​ ঝালকাঠি সরকারি কলেজের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখার লক্ষ্যে কলেজ মিলনায়তনে একটি প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রজন্মের বন্ধন”স্লোগানকে সামনে রেখে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
ঝালকাঠী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায়, প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগসূত্র স্থাপন এবং কলেজের ঐতিহ্য বজায় রেখে একটি বৃহৎ পরিসরে বর্ণিল পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​সভায় উপস্থিত শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানটি কীভাবে আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খল করা যায়, সে বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা কলেজের দীর্ঘ পথচলা এবং এর প্রাক্তন শিক্ষার্থীদের অবদানকে স্মরণ করে, এই আয়োজনকে একটি ঐতিহাসিক মিলনমেলায় রূপ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
​পরিশেষে, অনুষ্ঠানটির পরিকল্পনা বাস্তবায়নে একটি ঐক্যবদ্ধ কমিটি গঠনের এবং পরবর্তী করণীয় নির্ধারণে দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ শফিউল আলম রাশেদ

মোঃ শফিউল আলম রাশেদ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি সরকারি কলেজের নবীন ও প্রবীনদের পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশের সময় : ০২:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬