কুড়িগ্রামে ক্ষুদে ফুটবলার প্রতিভা অন্বেষণ চ্যালেঞ্জ কাপের ফাইনাল অনুষ্ঠিত।
- প্রকাশের সময় : ০৬:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 42

কুড়িগ্রামে ক্ষুদে ফুটবলার প্রতিভা অন্বেষণ চ্যালেঞ্জ কাপের ফাইনাল অনুষ্ঠিত।
কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ক্ষুদে ফুটবলার প্রতিভা অন্বেষণ চ্যালেঞ্জ কাপ–২০২৬’-এর সিজন–১-এর গ্র্যান্ড ফাইনাল।ক্ষুদে ফুটবলারদের সুপ্ত প্রতিভা বিকাশ, নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম চেম্বার অব কমার্স ও রেনেসাঁ ক্লাবের সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ। সার্বিক সহযোগিতায় ছিলেন রেনেসাঁ ক্লাব, কুড়িগ্রামের সাধারণ সম্পাদক মো. নুর খালেক ময়না।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা ক্ষুদে খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।খেলাধুলায় এগিয়ে যাক নতুন প্রজন্ম, আলোকিত হোক কুড়িগ্রামের ক্রীড়াঙ্গন।#মোঃএরশাদুল হক



























