বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ গঠন হোক: প্রস্তাবিত সংগঠক সিনিয়র সাংবাদিক দূলাল সাহা।
- প্রকাশের সময় : ১১:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 22

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ গঠন হোক: প্রস্তাবিত সংগঠক সিনিয়র সাংবাদিক দূলাল সাহা।
মোঃ:শফিউল আলম রাশেদ ঝালকাঠী জেলা প্রতিনিধি। ১৩ নভেম্বর ২৬ শুক্রবার বরিশাল বিভাগের ছয় জেলার সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সংহতি, পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হওয়ার জোরালো দাবি উঠেছে ‘বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’। বর্তমান সময়ের বাস্তবতায় সাংবাদিক সমাজের মধ্যে বিভেদ ভুলে একটি শক্তিশালী ও স্বতন্ত্র প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর সর্বাত্মক জোর দেওয়া হচ্ছে।
বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা—এই ছয় জেলার পেশাদার, নির্ভীক, দায়িত্বশীল ও প্রকৃত সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী বিভাগীয় প্ল্যাটফর্ম গড়ে তোলার এখনই সময়। আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমের প্রকৃত সংবাদকর্মীদের স্বার্থ সংরক্ষণে এই ঐক্য পরিষদ একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রস্তাবিত সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ:
প্রস্তাবিত ‘বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’-এর মূল উচ্চ লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—
১. পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা: সাংবাদিকদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা সুনিশ্চিত করা।
২. নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নির্যাতন, হয়রানি এবং মিথ্যা মামলার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।
৩. অপসাংবাদিকতা রোধ: হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা এবং সাংবাদিকতার নামে সব ধরনের প্রতারণা ও চাঁদাবাজি বন্ধে কঠোর ও কার্যকর ভূমিকা রাখা।
৪. আন্তঃসম্পর্ক উন্নয়ন: তরুণ ও প্রবীণ সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
৫. বস্তনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা: সমাজে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সুশাসন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করা।
৬. সংকটকালে পাশে দাঁড়ানো: ছয় জেলার যেকোনো প্রান্তের সাংবাদিকদের সুখে-দুঃখে ও বিপদে-আপদে অকৃত্রিমভাবে পাশে দাঁড়ানো।


























