ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুর মেঘাই পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন চীনা প্রতিনিধি দল: পরিদর্শন কালে চালিতাডাঙ্গা এলাকায় ১৬ বিঘা জমির উপরে ব্যাটারি কারখানা নির্মাণের পরিকল্পনা

Md. Abdul Momin
  • প্রকাশের সময় : ০১:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 42

কাজিপুর-১ আসনের সংসদ সদস্য জনাব সেলিম রেজার উপস্থিতিতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন চীনা প্রতিনিধি দলের সদস্যরা।
পরিদর্শনকালে উপজেলার চালিতাডাঙ্গা এলাকায় প্রায় ১৬ বিঘা জমির ওপর একটি ব্যাটারি কারখানা নির্মাণের পরিকল্পনার কথা জানা যায়।
সংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়িত হলে কাজিপুরে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে এলাকার বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হতে পারে।
এ ছাড়া ব্যাটারি কারখানাটি প্রতিষ্ঠিত হলে কাজিপুরের শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কাজিপুরের উন্নয়ন ও অগ্রযাত্রায় চীনা প্রতিনিধি দলের এই সফর এবং প্রস্তাবিত শিল্পকারখানা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন স্থানীয় জনগন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ আব্দুল মোমিন

মোঃ আব্দুল মোমিন

উপজেলা প্রতিনিধি, কাজীপুর, সিরাজগঞ্জ

কাজিপুর মেঘাই পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন চীনা প্রতিনিধি দল: পরিদর্শন কালে চালিতাডাঙ্গা এলাকায় ১৬ বিঘা জমির উপরে ব্যাটারি কারখানা নির্মাণের পরিকল্পনা

প্রকাশের সময় : ০১:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬