ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোর, ১১৮৩ কোটি টাকার সড়ক প্রকল্প

Azizul Hakim Tuhin
  • প্রকাশের সময় : ০৭:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 58

কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে ১ হাজার ১৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক। আনোয়ারার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া ও বদরখালী হয়ে কক্সবাজারের চকরিয়ার ঈদমনি পর্যন্ত সড়কটি উন্নয়ন ও প্রশস্ত করা হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ১৮ ফুট প্রশস্ত সড়কটি বাড়িয়ে ৩৪ ফুট করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। এর মধ্যে ভূমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে ৩৪১ কোটি টাকা।

প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্ণফুলী টানেল থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কক্সবাজারে যাতায়াতের বিকল্প পথ তৈরি হবে। এতে মাতারবাড়ীগামী যানবাহনের প্রায় ৪০-৪৫ কিলোমিটার পথ এবং এক ঘণ্টা সময় সাশ্রয় হতে পারে। কক্সবাজারগামী যানবাহনের ক্ষেত্রেও প্রায় ৩০ কিলোমিটার পথ ও ৪৫ মিনিট সময় কমার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টদের আশা, নতুন মহাসড়ক চালু হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমবে। পাশাপাশি আনোয়ারার শিল্পাঞ্চল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে পণ্য পরিবহন সহজ হবে। এর ফলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে।

ইতোমধ্যে প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকায় সড়কের দুই পাশের গাছ কাটার কাজ চলছে। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানিয়েছেন, দরপত্র প্রক্রিয়া শেষে বন বিভাগের মাধ্যমে গাছ কাটার কাজ শুরু করা হয়েছে। কাজ শেষ হলে পরবর্তী নির্মাণ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

তবে প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ, সড়কের বাঁক প্রশস্তকরণ এবং নির্মাণকাজের মান বজায় রাখা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে কর্ণফুলী টানেল, মাতারবাড়ী বন্দর ও দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চলকে ঘিরে নতুন অর্থনৈতিক যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আজিজুল হাকিম তুহিন

আজিজুল হাকিম তুহিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোর, ১১৮৩ কোটি টাকার সড়ক প্রকল্প

প্রকাশের সময় : ০৭:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬