বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় ইয়াবাসহ এক যুবক আটক বেনাপোল বাজারে মাদকবিরোধী অভিযান, মোবাইল কোর্টে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
- প্রকাশের সময় : ১০:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 18

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় ইয়াবাসহ এক যুবক আটক
বেনাপোল বাজারে মাদকবিরোধী অভিযান, মোবাইল কোর্টে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় চার পিস ইয়াবাসহ মোঃ মুস্তাকিন মল্লিক (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট কাগজপত্র সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর ২০২৬ (রবিবার) বিকেল ৩টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজার এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন আনসার ও ভিডিপির ইউনিয়ন দলনেতা মোঃ হোসেন আলী।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন দলনেতা মোঃ হোসেন আলী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ লুৎফর হোসেন, ওয়ার্ড দলনেতা মোঃ কামাল হোসেন এবং ভিডিপি সদস্য মোঃ আব্দুস সামাদ। এ ছাড়া অন্যান্য ভিডিপি সদস্যরাও অভিযানে উপস্থিত ছিলেন। অভিযানকালে মোঃ মুস্তাকিন মল্লিকের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মোঃ মুস্তাকিন মল্লিক (২৯), পিতা: মোঃ আজমত মল্লিক, গ্রাম: রঘুনাথপুর, উপজেলা: শার্শা, জেলা: যশোর।
অভিযান শেষে আটক ব্যক্তিকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের বিচারিক কার্যক্রমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অভিযানে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ভিডিপি সদস্যদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখযোগ্য।
প্রতিবেদক: শার্শা উপজেলা প্রতিনিধি






















