কুড়িগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত।
- প্রকাশের সময় : ১২:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 43

কুড়িগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত।
‘Lived Experiences Heard: Real Voices, Real Change’—প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়, কুড়িগ্রামের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কারিগরি ও আর্থিক সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘Walk for Mental Health’ শীর্ষক একটি সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অসংক্রামক রোগ ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রোগ্রাম অফিসার একটি কারিগরি উপস্থাপনা তুলে ধরেন। পরবর্তী আলোচনা সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা জোরদার করা, এ বিষয়ে প্রচলিত কুসংস্কার ও নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি দূর করা এবং বিদ্যমান সেবার সীমাবদ্ধতা ও তা উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সমাপনী বক্তব্যে সিভিল সার্জন প্রাথমিক ও কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী, সহজলভ্য ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করে সবার জন্য মানসম্মত ও বৈষম্যহীন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর সহযোগিতা কামনা করেন।


























