ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে EGPP+ কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে সমন্বয় সভা

MD.SHAH ALAM
  • প্রকাশের সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 39

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত BCRSR প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন EGPP+ কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের BCRSR প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ নাজমুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আজাদের রহমান। সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম, সুশীলনের পরিচালক-১ মোস্তফা আখতারুজ্জামান, BCRSR টিম লিডার মোহাম্মদ আজিজুর রহমান, EGPP+ সংশ্লিষ্ট কর্মকর্তা মামুন হাসান প্লাবন, ডাটা ম্যানেজমেন্ট কনসালট্যান্ট জুনাইদ উদ্দিন রানা ও পীযূষ কুমার রায়।

এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও নারী সদস্য, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুকুর সভায় উপস্থিত ছিলেন।

সভায় EGPP+ কার্যক্রমের বর্তমান বাস্তবায়ন পরিস্থিতি, অগ্রগতি এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। প্রকল্পের লক্ষ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করতে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি অডিও কলের মাধ্যমে কক্সবাজারের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার কার্যক্রম ও বাস্তবায়নের পরিস্থিতি তুলে ধরেন।

সভায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রকল্পের সুফল যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও ফলপ্রসূ হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মো.শাহ আলম

মো.শাহ আলম

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও, কক্সবাজার

ঈদগাঁওয়ে EGPP+ কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে সমন্বয় সভা

প্রকাশের সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬