ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাচালান ও নাশকতা প্রতিরোধে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

Md Hossain Ali
  • প্রকাশের সময় : ০৯:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 21

ডগ স্কোয়াডের সহায়তায় রেলস্টেশনে ভারত থেকে আসা মালগাড়িতে তল্লাশি
চোরাচালান ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্থলবন্দর ও রেলপথে বাড়ানো হয়েছে নজরদারি। এরই ধারাবাহিকতায় বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে আসা মালগাড়ির বিভিন্ন বগিতে ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত ২৫ নভেম্বর বিকেলে বেনাপোল রেলস্টেশন এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে এ তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা ভারত থেকে আসা মালগাড়ির বিভিন্ন বগি প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সহায়তায় পরীক্ষা করা হয়।

সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নিষিদ্ধ পণ্য পরিবহন ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বিজিবির এ সতর্কতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার বেনাপোল স্থলবন্দর ও রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী কাজ করছে।

সাম্প্রতিক সময়ে বেনাপোল সীমান্তজুড়ে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা প্রতিরোধ করা যায়।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ হোসেন আলী

মোঃ হোসেন আলী

উপজেলা প্রতিনিধি, শার্শা, যশোর

চোরাচালান ও নাশকতা প্রতিরোধে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

প্রকাশের সময় : ০৯:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬