ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৯, ছাত্রদল নেতাসহ আটক ৩

Md Haidul Nabi
  • প্রকাশের সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 31

Oplus_131072

ঠাকুরগাঁও সদর সংলগ্ন ভূল্লী থানার ডাঙ্গাপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাঙ্গাপাড়া এলাকায় একটি জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের নারী ও শিশুসহ অন্তত ৯ জন গুরুতর আহত হন।
​খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
​অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
হায়দুল নবী

হায়দুল নবী

উপজেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৯, ছাত্রদল নেতাসহ আটক ৩

প্রকাশের সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬