ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘীরপাড় ২ গোলে চ্যাম্পিয়ন: মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

Numan Ahmad
  • প্রকাশের সময় : ০২:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 39

দিঘীরপাড় ২ গোলে চ্যাম্পিয়ন: মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল খেলায় ২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে দিঘিরপাড় একাদশ (নালিতাবাড়ী)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে রানারআপ হয়েছে মরিচপুরান একাদশ।
​শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬ খ্রি.) বিকেল ৩:৩০ মিনিটে মরিচপুরান পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে (পিছলাকুড়ী মাঠ) এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
​প্রধান অতিথিঃ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মুহাম্মদ ফাহিম চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য জনাব মো. রাব্বেনূর চৌধুরী।
​পিছলাকুড়ী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে মুখোমুখি হয় মরিচপুরান এবং দিঘির পার নালিতাবাড়ী। শুরু থেকেই দুই দল দর্শকদের উপহার দেয় দারুণ উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল। শেষ পর্যন্ত ২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় দিঘিরপাড়।
​ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরীর পক্ষে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন জনাব রাব্বেনূর চৌধুরী। খেলা শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে চ্যাম্পিয়ন দিঘিরপাড় একাদশের হাতে প্রথম পুরস্কার এবং রানারআপ মরিচপুরান একাদশের হাতে পুরস্কার তুলে দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
নোমান আহমেদ

নোমান আহমেদ

উপজেলা প্রতিনিধি, নকলা, শেরপুর

দিঘীরপাড় ২ গোলে চ্যাম্পিয়ন: মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশের সময় : ০২:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬