ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে একাডেমি সুপারভাইজার

মোঃহাবিবুর রহমান হাবিব
মোঃহাবিবুর রহমান হাবিব
  • প্রকাশের সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 37

​কুড়িগ্রামের ফুলবাড়ীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ‘ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও প্রশ্নপত্রের নিরাপত্তা তদারকি করতে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজারসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
​পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরীক্ষার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের সাথে কথা বলে কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রসংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
​শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে পরিদর্শনকালে মন্তব্য করেন উপস্থিত কর্মকর্তারা। স্থানীয় শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের আন্তরিক সহযোগিতায় নির্বিঘ্নে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে একাডেমি সুপারভাইজার

প্রকাশের সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬