শিরোনামঃ
কুড়িগ্রামে নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন।
- প্রকাশের সময় : ০২:৫৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 22

কুড়িগ্রামে নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন।
কুড়িগ্রাম সদর উপজেলার নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব-২০২৬ উদযাপিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিদ্যালয় মাঠে আয়োজিত এ উৎসবে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ ও কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
শতবর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়।
Tag :


























