গাছ চুরির অপরাধে মেলান্দহ সরকারি কলেজের নৈশপ্রহরী বহিষ্কার
- Update Time : ০৭:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৩২ Time View

রুহুল আমিন
উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর):
জামালপুরের মেলান্দহ সরকারি কলেজে ০২ (দুই)টি মেহগনি গাছ চুরির অপরাধে মো: রফিকুল ইসলাম নামের এক বেসরকারি নৈশপ্রহরীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর, ২০২৬) মেলান্দহ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশের মাধ্যমে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, মেহগনি গাছ চুরির অপরাধে কলেজের বেসরকারি কর্মচারী ও নৈশপ্রহরী মো: রফিকুল ইসলামকে ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ হতে চাকরি থেকে বরখাস্ত বা বহিষ্কার করা হলো। আদেশপত্রে আরও উল্লেখ করা হয় যে, এ বিষয়ে তার পিতা মো: আবদুল মালেককেও বদলির জন্য সুপারিশ করা হয়েছে।
এ সংক্রান্ত নোটিশের অনুলিপি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক, অভিযুক্ত নৈশপ্রহরী মো: রফিকুল ইসলাম এবং অফিসের নথিতে প্রেরণ করা হয়েছে।

























