১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ: গুদাম থেকে ব্যবসায়ী আটক
মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
- Update Time : ০৯:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৪০ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নুরুল ইসলাম (৭০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটক নুরুল ইসলাম উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন মণ্ডলের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাল কিনে নিজ বাড়ির গুদামে মজুত করেন নুরুল ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা চালের ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :










