আমতলীতে নিজ জমিতে ধান কাটলে গেলে ১ জনকে কুপিয়ে অন্যজনকে পিটিয়ে আহত করেছে দুষ্কৃতকারীরা।
- প্রকাশের সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 29

আমতলীতে নিজ জমিতে ধান কাটলে গেলে ১ জনকে কুপিয়ে
অন্যজনকে পিটিয়ে আহত করেছে দুষ্কৃতকারীরা।
আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে ধানকাটাকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে পিটিয়ে আহত করেছে দুষ্কৃতকারীরা।
জানাগেছে,উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের নিজ দখলীয় জমিতে শনিবার সকালে রোপনকৃত জমির ধান কাটাতে যায় ইব্রাহিম দেওয়ান(৪৫) ও শাহাদাত দেওয়ান(৪৭) এ সময় এলাকার দুষ্কৃতকারী সন্ত্রাসী,নিজাম হাওলাদার (৫০) কামাল(৪৫) নাসির(৪০) হৃদয় (১৮)অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসী মিলে ইব্রাহিম দেওয়ানকে দেশীয় অ¯্র দা দিয়ে হত্যা করার জন্য মাথায় কোপ দেয় তখন ইব্রাহিম দেওয়ান হাত দিয়ে ঠেকায় তখন দায়ের কোপে তার আঙ্গুল কেটে ঝুলে পড়ে এবং শাহাদাৎ দেওয়ানকে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।তাদের ডাকাডাকিতে স্থানীয় লোকজন চলে আসায় দুষ্কৃতকারীরা চলে যায় । আহতদের স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা: কার্নিজ ফাতেমা জুই বলেন,ইব্রাহিম দেওয়ান গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবচিম হাপাতালে প্রেরন করা হয়েছে।
এবিষয় অভিযুক্ত নিজাম . কমালের সাথে যোগাযোগের জন্য চেষ্টা করেও তাদের পাওয়ায য়ায়নি।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয় এখোনো কোন অভিযোগ পাইনাই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

























