ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে জমি লিখে না দেওয়ায় মাকে হত্যার অভিযোগ, ছেলে ও পুত্রবধূ গ্রেফতার

Md.Ferdous Ali
  • প্রকাশের সময় : ০৬:৩৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 13

ঈশ্বরগঞ্জে জমি লিখে না দেওয়ায় মাকে হত্যার অভিযোগ, ছেলে ও পুত্রবধূ গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি লিখে না দেওয়ায় মিনারা বেগম (৬৪) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় প্রধান আসামি ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব। শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানাধীন শ্যামপুর নোয়াগাঁও এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নিহত মিনারা বেগমের ছেলে এস.এম. কামরুল হাসান ওরফে কামরুল হাসান (৪৫) এবং তার স্ত্রী নিলুফা ইয়াসমিন ওরফে নিলুফা আক্তার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব দেবাশীষ কর্মকারের দিকনির্দেশনায় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজ্জাদ রোমনের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল ও র‍্যাব-১৪ (সিপিএসসি, ময়মনসিংহ)-এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য, অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজ্জাদ রোমন ঈশ্বরগঞ্জ থানায় যোগদানের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার এমন পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের কারণে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তিনি সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।
মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা গেছে, নিহত মিনারা বেগমের স্বামী মৃত শিহাব উদ্দিন ফকির জীবদ্দশায় স্ত্রীর নামে ৩০ শতাংশ এবং মেয়ে শাহানা বেগমের নামে ৫০ শতাংশ জমি রেজিস্ট্রি করে দিয়ে যান। ওই জমি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য ছেলে কামরুল হাসান ও ছেলের বউ নিলুফা ইয়াসমিন দীর্ঘদিন ধরে মিনারা বেগমের ওপর চাপ সৃষ্টি ও নির্যাতন চালিয়ে আসছিলেন।
এরই জেরে গত ১৬ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকায় মিনারা বেগমের বসতঘরে তারা পুনরায় জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে আসামিরা মিনারা বেগমের মাথা, মুখ ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করেন এবং ঘরের ভেতরে আটকে রাখেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে পরদিন ১৭ নভেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে তিনি পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. তাজুল ইসলাম তালুকদার (৫৪) বাদী হয়ে গত ১৮ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (এফআইআর নং-১৭, জি.আর. নং-২৪৮, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড) দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
থানা পুলিশ সূত্রে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার (২৮ নভেম্বর) ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ ফেরদৌস আলী

মোঃ ফেরদৌস আলী

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে জমি লিখে না দেওয়ায় মাকে হত্যার অভিযোগ, ছেলে ও পুত্রবধূ গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:৩৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬