ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরখানে অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশুখাদ্য তৈরি: হিমালয় ফুড প্রোডাক্টসকে আড়াই লাখ টাকা জরিমানা

Abdur Rohim
  • প্রকাশের সময় : ১২:২১:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 60

রাজধানীর উত্তরখান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ব্র্যান্ডের হুবহু নকল শিশুখাদ্য পণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ করার অপরাধে ‘হিমালয় ফুড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিন ইনস্টিটিউশন (বিএসটিআই)।
​গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
​বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে এপিবিএন-এর সহায়তায় অংশ নেন বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. শহিদুল আলম এবং পরীক্ষক (মেট্রোলজি) মো. ইলিয়াস ভুঞা ইমন। উত্তরখানের দোবাদিয়া এলাকায় অবস্থিত হিমালয় ফুড প্রোডাক্টসের শিশুখাদ্য তৈরির কারখানায় গিয়ে প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ যাচাই করা হয়।
​যাচাইকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির অনুকূলে কোনো ধরনের সিএম লাইসেন্স ও মোড়কজাত লাইসেন্স নেই। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের হুবহু নকল শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল এবং কারখানায় মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখা হয়েছিল।
​এই অপরাধে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুযায়ী ১,০০,০০০ (এক লাখ) টাকা এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকাসহ সর্বমোট ২,৫০,০০০ (দুই লাখ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
​জনস্বাস্থ্য রক্ষার্থে ও ভেজাল রোধে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

উত্তরখানে অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশুখাদ্য তৈরি: হিমালয় ফুড প্রোডাক্টসকে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১২:২১:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬