ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের যাত্রাপুর চরাঞ্চলের মানুষের জন্য চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স সেবা।

Md Arshadul Haque
  • প্রকাশের সময় : ০২:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 45

কুড়িগ্রামের যাত্রাপুর চরাঞ্চলের মানুষের জন্য চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স সেবা।

কুড়িগ্রামের নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে চালু করা হয়েছে নৌ-অ্যাম্বুলেন্স সেবা। এর ফলে দুর্গম চরাঞ্চলের অসুস্থ রোগীদের দ্রুত ও সহজে হাসপাতালে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর নৌঘাটে নৌ-অ্যাম্বুলেন্সের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নৌ-অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যাত্রাপুরের নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নৌ-অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে অসুস্থ বৃদ্ধ, শিশু ও গর্ভবতী মায়েদের দ্রুততম সময়ে নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিতে এই সেবা সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর, প্রকৌশলী সফিক মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, যাত্রাপুর ইউনিয়নের ২০টি চর এলাকার মানুষের জন্য নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে জরুরি মুহূর্তে রোগীদের হাসপাতালে নিতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হতো। নতুন এই উদ্যোগের ফলে জরুরি চিকিৎসাসেবা পাওয়া আরও সহজ হবে বলে আশা করছেন তাঁরা।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ এরশাদুল হক

মোঃ এরশাদুল হক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের যাত্রাপুর চরাঞ্চলের মানুষের জন্য চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স সেবা।

প্রকাশের সময় : ০২:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬