শিরোনামঃ
গাংনীর ধানখোলায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০১:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 51

গাংনীর ধানখোলায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলায় অবৈধভাবে সার মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
অভিযান সূত্রে জানা যায়, ধানখোলার ব্যবসায়ী ইসরাইলের দোকান ও তার শ্বশুরের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবৈধভাবে মজুত করা সার পাওয়া যায়।
অবৈধভাবে সার মজুত করার অপরাধে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিগত দিনে মজুত করা সার কোথায় বিক্রি করা হয়েছে, সে বিষয়ে ব্যবসায়ীর কাছে জবাব চেয়েছে উপজেলা প্রশাসন।
অবৈধভাবে সার মজুত ও বাজারে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Tag :
























