ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর জেলা পুলিশ পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্যারেডে অভিবাদন গ্রহণ ও কল্যাণ সভায় মতবিনিময়

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৫:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 48

আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার:

জামালপুর জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। শনিবার (২৮ নভেম্বর) তিনি জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শনের পাশাপাশি মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সমন্বয়ে গঠিত পুলিশ কন্টিনজেন্ট, পতাকাবাহী দল ও ঐতিহ্যবাহী বাদক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত সুশৃঙ্খল মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন ডিআইজি। পরে তিনি প্যারেড পরিদর্শন করেন।

এ সময় প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা, পোশাক-পরিচ্ছদ ও প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন তিনি। পাশাপাশি চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। প্যারেডের প্রশংসা করে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল ও মোটরযান শাখাসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট শাখার কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং কার্যক্রমের মানোন্নয়ন ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরে ডিআইজি পুলিশ লাইন্সে নবনির্মিত একটি ম্যুরাল উদ্বোধন করেন। এরপর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তিনি।

বিশেষ করে বিভিন্ন থানায় কর্মরত পুলিশ সদস্যদের আবাসন, চিকিৎসাসুবিধা ও জনবলসংকটের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন ডিআইজি। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি সততা, নিষ্ঠা, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনসাধারণের সেবায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।

এ সময় জামালপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

জামালপুর জেলা পুলিশ পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্যারেডে অভিবাদন গ্রহণ ও কল্যাণ সভায় মতবিনিময়

প্রকাশের সময় : ০৫:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬