ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাস্তা যেন মরণফাঁদ, টেকসই সংস্কারের দাবি

MD SHOFIUL ALAM RASHED
  • প্রকাশের সময় : ০১:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 33

ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাস্তা যেন মরণফাঁদ, টেকসই সংস্কারের দাবি
মোঃ:শফিউল আলম রাশেদ। ঝালকাঠি জেলা প্রতিনিধি:
১৫ নভেম্বর ২৬ রবিবার ১৯০৯ সালে প্রতিষ্ঠিত দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঝালকাঠি সরকারি বালক উচ্চ। বিদ্যালয়। শতবর্ষ পেরোনো এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি দেশের প্রশাসন, সামরিক ও আধা-সামরিক বাহিনীসহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অসংখ্য কৃতি সন্তান উপহার দিয়েছে। অথচ এমন একটি গৌরবময় প্রতিষ্ঠানের প্রবেশপথের রাস্তাটি দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় অভিমুখী রাস্তাটির পিচ ও ইট উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের পায়ে হেঁটে চলাচল করাই এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি তলিয়ে গিয়ে হাঁটুসমান কাদাপানি ও স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত করার পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার শঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
​ ঐতিহ্য ও বাস্তবতার বৈপরীত্য: ১১৭ বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় পদে কর্মরত থাকলেও, প্রতিষ্ঠানের নিজস্ব যাতায়াত ব্যবস্থার এই দৈন্যদশা স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
​ শিক্ষার্থীদের চরম দুর্ভোগ: প্রভাতী ও দিবা শাখার প্রায় দেড় হাজার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের প্রতিদিন কাদাপানি ও ভাঙাচোরা পথ মাড়িয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে।
জরুরি সরকারি হস্তক্ষেপ: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর জোর দাবি—সাময়িক কোনো জোড়াতালি নয়,বরং আধুনিক ড্রেনেজ ব্যবষ্টাসহ একটি টেকসই ও মজবুত রাস্তা নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ শফিউল আলম রাশেদ

মোঃ শফিউল আলম রাশেদ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাস্তা যেন মরণফাঁদ, টেকসই সংস্কারের দাবি

প্রকাশের সময় : ০১:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬