ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল:মোঃ:রেজাউল ইসলাম টিটু তালুকদারের নেতৃত্বে ঐক্যবদ্ধ নবগ্রাম ইউনিয়নবাসী।

MD SHOFIUL ALAM RASHED
  • প্রকাশের সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 28

মোঃশফিউল আলম রাশেদ
ঝালকাঠি জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর,২০২৬বুধবার
​দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দুঃশাসনের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে রাজপথ প্রকম্পিত করে এক বিশাল মিছিল নিয়ে মূল কর্মসূচিতে যোগদান করেন নবগ্রাম ইউনিয়নের মাটি ও মানুষের আপনজন,বিশিষ্ট দানবীর সমাজসেবক ও সাবেক জনপ্রতিনিধি,ঝালকাঠী যুব ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল ইসলাম টিটু তালুকদার। তিনি বর্তমানে ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আসন্ন নির্বাচনে নবগ্রাম ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
মিছিলটিতে নবগ্রাম ইউনিয়নসহ আশপাশের এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
​মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান,মোঃ:রেজাউল ইসলাম টিটু তালুকদারের সুযোগ্য নেতৃত্বে নবগ্রাম ইউনিয়নবাসী এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা আজ সম্পূর্ণ ঐক্যবদ্ধ। তার নেতৃত্বের প্রতি সকলের অবিচল আস্থা রয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে তার নেতৃত্বেই সবাই রাজপথে সক্রিয় থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ শফিউল আলম রাশেদ

মোঃ শফিউল আলম রাশেদ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল:মোঃ:রেজাউল ইসলাম টিটু তালুকদারের নেতৃত্বে ঐক্যবদ্ধ নবগ্রাম ইউনিয়নবাসী।

প্রকাশের সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬