তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়
- প্রকাশের সময় : ০১:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 21

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন তালা প্রেসক্লাবের সাংবাদিকরা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় তালা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের সহযোগিতা এবং প্রশাসনের সঙ্গে পারস্পরিক সমন্বয়ের বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুখ হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু এবং সদস্য কে এম শাহিনুর রহমান, ফারুক সাগর ও কামাল হোসেন প্রমুখ।

























