বরিশালের ১৯ নং ওয়ার্ডে মো. হারুনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ
- প্রকাশের সময় : ০৬:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 23

বরিশাল সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার স্থায়ী বাসিন্দা এবং সহজ-সরল জীবনযাপনকারী মো. হারুন সাহেবের বিরুদ্ধে একটি কুচক্রী মহল কর্তৃক ‘মাদক ব্যবসায়ী’ হিসেবে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, মো. হারুন একজন অত্যন্ত সাধারণ, সৎ ও শান্তিপ্রিয় মানুষ। তাঁর দীর্ঘদিনের সামাজিক সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই বানোয়াট অপপ্রচারে লিপ্ত রয়েছে। মূলত তাঁর সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে, যার সাথে মাদক বা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।
এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে কেউ যেন কান না দেন। একই সাথে, এই ধরনের মানহানিকর প্রোপাগান্ডা সৃষ্টিকারী কুচক্রী মহলের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন তারা।
নিবেদক:
এলাকাবাসী ও ভুক্তভোগীর পক্ষে,
১৯ নং ওয়ার্ড, নতুন বাজার, বরিশাল।






















