ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে পথচারীরা

Md. Khosru Noman
  • প্রকাশের সময় : ১২:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 33

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে একটি অটোরিকশা থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে সেটি সড়কে বিস্ফোরিত হয়।

মতিঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) দেবব্রত ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অটোরিকশায় থাকা ব্যক্তিরা ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ আর্থিক এলাকায় এমন বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খসরু নোমান

মোঃ খসরু নোমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে পথচারীরা

প্রকাশের সময় : ১২:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬