ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল স্থলবন্দরে আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক

Md Hossain Ali
  • প্রকাশের সময় : ০৬:৪৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 121

যশোরের বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় কাগজপত্রবিহীন আনুমানিক ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক আটক করা হয়েছে।

গত ১৫ নভেম্বর (রোববার) রাত আনুমানিক ৮টার দিকে বেনাপোল স্থলবন্দরের ১০ নম্বর শেড থেকে ৩ নম্বর গেট দিয়ে ট্রাকটি প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

দায়িত্বরত আনসার সদস্য আশরাফুল ইসলাম ও এপিসি ওসমান আলী শেখ ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে চালকের কাছে গেট পাসসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। এ সময় চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পেরে তড়িঘড়ি করে ট্রাকটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে আনসার সদস্যরা ট্রাকটি তল্লাশি করে কাগজপত্রবিহীন আনুমানিক ৩০ হাজার পিস জিলেট ব্লেড উদ্ধার ও জব্দ করেন।

পরবর্তীতে ১৬ নভেম্বর (সোমবার) সকালে জব্দকৃত ভারতীয় ট্রাক ও মালামাল বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থলবন্দরে চোরাচালান প্রতিরোধ, সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনে আনসার সদস্যদের এমন সতর্কতা ও পেশাদারিত্ব প্রশংসার দাবি রাখে। তাদের তাৎক্ষণিক তৎপরতায় সম্ভাব্য একটি অনিয়মের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা রক্ষা ও অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা নিঃসন্দেহে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ হোসেন আলী

মোঃ হোসেন আলী

উপজেলা প্রতিনিধি, শার্শা, যশোর

বেনাপোল স্থলবন্দরে আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক

প্রকাশের সময় : ০৬:৪৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬