শিরোনামঃ
বোদায় চার দিন ধরে নিখোঁজ স্কুলশিক্ষার্থী সিয়াম, উদ্ধারের দাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৭:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 31

- পঞ্চগড়ের বোদায় চার দিন ধরে নিখোঁজ স্কুলশিক্ষার্থী শেখ সিয়ামের সন্ধান ও দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
রোববার (বিকেলে) বোদা উপজেলার হাসপাতাল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিখোঁজ শিক্ষার্থী শেখ সিয়ামকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় তারা প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
এলাকাবাসীর দাবি, নির্ধারিত সময়ের মধ্যে সিয়ামের সন্ধান নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নিখোঁজ স্কুলশিক্ষার্থী সিয়ামের সন্ধান না পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত সিয়ামকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Tag :
























