মহেশখালীতে প্রশাসনের অভিযান: অবৈধ বালু উত্তোলনকারীকে ৩০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৪:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ২৩ Time View

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আধাঁরঘোনা আল-আমিন স্কুল সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ঘটনাস্থলে অভিযুক্ত বালু ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওয়া যায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তাকে ৩০ হাজার টাকা (ত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, সরকারি নিয়ম-নীতি ও আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি হলে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।























