১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়া পুলিশের অভিযানে চো’রা’ই গরু, ভারতীয় সিগারেট ও ই’য়া’বা’সহ গ্রে’প্তা’র ৩

রাশেদ আহমেদ মৌলভীবাজার প্রতিনিধি
  • Update Time : ০৫:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ৮১ Time View

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই গরু উদ্ধার, ভারতীয় ORIS Silver সিগারেট জব্দ এবং ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট রাতে কুলাউড়া থানাধীন বরমচাল ইউনিয়নের নন্দনগর (টিকরা) গ্রামের মিন্টু গুনের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। পরে ৭ আগস্ট সকাল থেকে ৮ আগস্ট ভোর পর্যন্ত হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গরু চুরির কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপসহ নুর আলম ওরফে আলম (৪৭) ও সাফিয়ান আলী ওরফে শাফিয়ান (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানাধীন শ্রীধরপুর এলাকা থেকে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়। উদ্ধার করা গরুর আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

এদিকে, ৭ আগস্ট রাতে শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে পুলিশের সংকেত অমান্য করে একটি প্রাইভেটকার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে গাড়িটি ফেলে পালিয়ে যায় চালকসহ অন্যরা। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৪০ হাজার শলাকা ভারতীয় ORIS SILVER সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

অন্যদিকে, একই রাতে কুলাউড়া পৌরসভার বিছরাকান্দি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আলম মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

এছাড়া ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি মোবাইল ফোন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ২৯ জুন কুলাউড়া-মৌলভীবাজার সড়কে ডাকাতির সময় মোবাইল দুটি নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নিয়মিত ওয়ারেন্ট অভিযানে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়েছে। মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুলাউড়া পুলিশের অভিযানে চো’রা’ই গরু, ভারতীয় সিগারেট ও ই’য়া’বা’সহ গ্রে’প্তা’র ৩

Update Time : ০৫:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬