ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ফটিকছড়িতে একদিনে রোপণ করা হবে ৭ হাজার বৃক্ষচারা

admin
  • প্রকাশের সময় : ১১:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 16

চট্টগ্রামের ফটিকছড়িতে একদিনে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক প্রজাতির মোট ৭ হাজার গাছের চারা রোপণের এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
​প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলার ১৬টি উপজেলায় একদিনে এক লাখ গাছের চারা রোপণের যে বড় কর্মসূচি নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে ফটিকছড়িতে এ চারা রোপণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
​মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার মধ্যবর্তী উৎসব ক্লাবের পাশে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর। উদ্বোধন শেষে দুই উপজেলার নির্ধারিত ১০টি স্পটে একযোগে এসব চারা রোপণ করা হবে।
​কর্মসূচি সম্পর্কে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান এবং ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রত্যয় নিয়ে এই পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে।
​তিনি আরও জানান, চারা রোপণ করার পাশাপাশি সেগুলো যেন টিকে থাকে, সেজন্য নিয়মিত পরিচর্যার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায়:
​ফলজ: আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া
​বনজ ও ঔষধি: মেহগনি, গর্জন, আমলকী, হরীতকী
​সৌন্দর্যবর্ধক: জারুল, বকুলসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে।
​সবুজ পরিবেশ গড়ে তোলা এবং রোপণকৃত চারার শতভাগ টিকে থাকা নিশ্চিত করাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

​ফটিকছড়িতে একদিনে রোপণ করা হবে ৭ হাজার বৃক্ষচারা

প্রকাশের সময় : ১১:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬