মোংলায় মাদক, সন্ত্রাস ও চুরির বিরুদ্ধে প্রতিরোধমূলক আলোচনা সভা অনুষ্ঠিত:
- প্রকাশের সময় : ০৭:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 23

বাগেরহাটের মোংলায় মাদক, সন্ত্রাস, চুরি ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার কানাইনগর এলাকায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। কানাইনগর যুবসমাজ, স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সভাটি সঞ্চালনা করেন কানাইনগর যুবসমাজের সংগঠক মোঃ সবুজ শেখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক ব্যবসা ও সেবনের সাথে যারা জড়িত, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। চুরি ও সন্ত্রাসী কার্যকলাপ রুখতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
এ সময় বক্তারা আরও বলেন, পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন হয়ে একসাথে কাজ করতে হবে। কোথাও মাদক বিক্রি বা সেবনের খবর পেলে সাথে সাথে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কানাইনগর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল শিকদার, স্থানীয় যুবসমাজ সংগঠক মোঃ সবুজ শেখ, উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর কানাইনগর ঘাসফুল শিশু কেন্দ্রের – কেন্দ্র সহায়িকা (CF) মিতালি মন্ডল।
সভায় এলাকার শতাধিক যুবক, ছাত্র ও সাধারণ মানুষ এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর ছোট -ছোট শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ নেন উপস্থিত সকলে।#






















