ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর লালবাগে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

Md. Khosru Noman
  • প্রকাশের সময় : ০৮:২৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 32

রাজধানীর লালবাগ এলাকায় একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ১১টা ২৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়।

প্রাথমিক তথ্যমতে, ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খসরু নোমান

মোঃ খসরু নোমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর লালবাগে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশের সময় : ০৮:২৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬