ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার

Azizul Hakim Tuhin
  • প্রকাশের সময় : ০৭:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 30

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে মামলাটি নথিভুক্ত করা হয়।

জানা যায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আজিজুল হাকিম তুহিন

আজিজুল হাকিম তুহিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬