ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সাংবাদিক আলা উদ্দিনের জিডি

MD.SHAH ALAM
  • প্রকাশের সময় : ০৯:১৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 31

Oplus_131072

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক আলা উদ্দিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) তিনি কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এ আবেদন করেন। আবেদনে চারজনের নাম উল্লেখ করে অনলাইনে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও ছবি প্রচারের অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।

জিডির আবেদনে উল্লেখ করা হয়, সাংবাদিক আলা উদ্দিন জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজারের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। সম্প্রতি এসকে প্রতিবন্ধী ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতিবন্ধী, বৃদ্ধ ও হৃদরোগীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগসংক্রান্ত একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেন তিনি।

সাংবাদিক আলা উদ্দিনের অভিযোগ, ওই সংবাদ প্রকাশের পর কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। পাশাপাশি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেজের মাধ্যমে তাঁর সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ও ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, গত ১৬ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালুর দোকান এলাকায় অবস্থানকালে মোবাইল ফোনে ফেসবুকের মাধ্যমে এসব প্রচারণার বিষয়টি তাঁর নজরে আসে। এ-সংক্রান্ত স্ক্রিনশটসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে নুর মোহাম্মদ নুর, বুলবুল ও আমিনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন সাংবাদিক আলা উদ্দিন। এসব প্রচারণার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন।

সাংবাদিক আলা উদ্দিন বলেন, “সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করলে কেউ ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হতে পারেন। কিন্তু তার প্রতিক্রিয়ায় মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর বক্তব্য ও মানহানিকর প্রচারণা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে একজন সংবাদকর্মীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধ হওয়া প্রয়োজন।”

তিনি আরও অভিযোগ করেন, মূল ঘটনা ও প্রকাশিত অনুসন্ধানী সংবাদের বিষয়বস্তু আড়াল করতেই তাঁর বিরুদ্ধে পাল্টা মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার এমন অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিক আলা উদ্দিন বলেন, “আমি চাই, অভিযোগের নিরপেক্ষ তদন্ত হোক। কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ নয়; বরং সত্য উদঘাটন এবং অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনাই আমার দাবি।”

এ ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ সুপার, জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে অনলাইনে মিথ্যা তথ্য, অপপ্রচার ও মানহানিকর কনটেন্ট ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান সাংবাদিক আলা উদ্দিন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মো.শাহ আলম

মো.শাহ আলম

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও, কক্সবাজার

অনলাইনে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সাংবাদিক আলা উদ্দিনের জিডি

প্রকাশের সময় : ০৯:১৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬