ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার

Azizul Hakim Tuhin
  • প্রকাশের সময় : ০৫:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 54

Oplus_16908288

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এসে ভিড়েছে মালয়েশিয়াগামী একটি মাছ ধরার ট্রলার। শুক্রবার (২০ নভেম্বর) রাতে ট্রলারটি থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া পৌঁছে দেওয়ার আশ্বাসে এসব ব্যক্তিকে সাগরে থাকা একটি বড় ট্রলারে তোলা হয়েছিল। কিন্তু সমুদ্রপথে যাত্রাকালে ট্রলারের মাঝিমাল্লা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ট্রলারটি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টের কাছে নিয়ে আসা হয়। পরে ট্রলারে থাকা কয়েকজন নেমে পালিয়ে যায় বলে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া ঘাট থেকে ছোট মাছ ধরার নৌকার মাধ্যমে যাত্রীদের সাগরে অবস্থানরত বড় ট্রলারে নেওয়া হয়। ওই ট্রলারে মোট ৭২ জন ছিলেন বলে দাবি করেছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা। দীর্ঘ সময় সাগরে অবস্থানের পর ট্রলারের দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে বিরোধ তৈরি হয়।

উদ্ধার হওয়া যাত্রী মোহাম্মদ ইলিয়াস জানান, ট্রলারে থাকা মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিরোধের একপর্যায়ে তাদের নিয়ে ট্রলারটি লাবণী পয়েন্টে আনা হয়। এ সময় দুজনকে বেঁধে আটকে রাখার ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, পুলিশ ২৮ জনকে উদ্ধার করলেও অন্য যাত্রীরা বিভিন্ন দিকে চলে গেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ২৮ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মানবপাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হবে বলেও জানান তিনি।

মানবপাচার চক্রের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ

এদিকে এ ঘটনার পেছনে টেকনাফ সদর ইউনিয়নের কয়েকজন ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, হাবিরছড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) বিরুদ্ধে মানবপাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মালয়েশিয়াগামী যাত্রীদের প্রথমে বিভিন্ন স্থানে আটকে রেখে পরে রাতের আঁধারে ছোট নৌকার মাধ্যমে গভীর সাগরে থাকা বড় ট্রলারে স্থানান্তর করা হয়। এ ধরনের কার্যক্রমে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে বলে তাদের দাবি।

এ ছাড়া সাইফুল ইসলাম ওরফে দাঁড়িওয়ালা, শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল ও মো. আব্দুল্লাহসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মানবপাচার কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, এলাকায় ২০ থেকে ৩০ জনের একটি চক্র এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

সর্বশেষ এ ঘটনায় সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে মানুষকে ঝুঁকিপূর্ণ যাত্রায় পাঠানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া ৭২ জনের তথ্যের ভিত্তিতে বাকি যাত্রীদের সন্ধান এবং এ চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আজিজুল হাকিম তুহিন

আজিজুল হাকিম তুহিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার

প্রকাশের সময় : ০৫:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬