ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিপুল বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার, আটক ২

Azizul Hakim Tuhin
  • প্রকাশের সময় : ১২:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 41

বিদেশি পিস্তল, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবির অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি। এ ছাড়া শতাধিক আইইডি বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তবে আটক দুজনের পরিচয় ও অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি বিজিবি। উদ্ধার করা বিস্ফোরক ও অস্ত্রের উৎস এবং আটকদের সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আজিজুল হাকিম তুহিন

আজিজুল হাকিম তুহিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিপুল বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার, আটক ২

প্রকাশের সময় : ১২:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬