ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ।

Md Arshadul Haque
  • প্রকাশের সময় : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 37

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ।

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব অলিভ অয়েলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে গত ২১ নভেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ১২ মিনিটে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর. সাঈদের উপস্থিতিতে থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় কুড়িগ্রামগামী একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দিলে চালক গাড়ি থেকে দুটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যায়।
পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব অলিভ অয়েল দেশে এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দকৃত মালামালের প্রকৃত মালিকানা নির্ধারণে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত অলিভ অয়েল জিডিমূলে জব্দ করে থানায় জমা রাখা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ এরশাদুল হক

মোঃ এরশাদুল হক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ।

প্রকাশের সময় : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬