ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ১০:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 39

মাত্র ১০০ থেকে ২০০ টাকার সামান্য প্রলোভন দেখিয়ে কোমলমতি শিশু-কিশোরদের দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করানোর প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সেলিম মিয়া। ময়মনসিংহ নগরীতে টাকার লোভে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ কিশোরকে আটকের পর তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি সন্তানদের আরও যত্নশীল হওয়ার এই মানবিক আহ্বান জানান।
আইনগত দায়িত্ব পালনের পাশাপাশি একজন অভিভাবকের মতোই কিশোরদের ভবিষ্যৎ নিয়ে ব্যথিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দেন ইন্সপেক্টর সেলিম মিয়া। তিনি জানান, পুলিশ হেফাজতে থাকা ওই ৬ কিশোরকে জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে, তাদের ওপর পিতা-মাতার নিয়ন্ত্রণ প্রায় শূন্যের কোঠায়। স্বার্থান্বেষী মহল মাত্র ১০০-২০০ টাকার লোভ দেখিয়ে তাদের বিপথে পরিচালিত করেছে।
আইনি বাধ্যবাধকতায় কিশোরদের আদালতে পাঠাতে হয়েছে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “হয়তো তারা অল্পতেই জামিন পেয়ে যাবে, কিন্তু এই বয়সেই তাদের জীবনে মামলার মতো একটি কালো দাগ লেগে গেল। আমি নিজেও এই ঘটনায় ভীষণ পীড়িত ও ব্যথিত।”
আটক কিশোরদের প্রতি কঠোর না হয়ে বরং স্নেহ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে আলোর পথে ফেরানোর চেষ্টা করেছেন ইন্সপেক্টর সেলিম মিয়া। জিজ্ঞাসাবাদে তিনি কিশোরদের আদরের স্বরে বুঝিয়ে বলেছেন, যেন তারা ভবিষ্যতে টাকার লোভে বা কারো কুপরামর্শে পিতা-মাতা ও শিক্ষকদের না জানিয়ে কোথাও না যায়। পুলিশের এমন মানবিক ও অভিভাবকসুলভ আচরণ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধী চক্রের হাত থেকে বাঁচাতে পরিবারকেই সবার আগে এগিয়ে আসার তাগিদ দিয়ে ইন্সপেক্টর সেলিম মিয়া বলেন, “একটু ভুলের কারণে একজন শিশু-কিশোর বড় অপরাধীতে পরিণত হতে পারে। সমাজ ও রাষ্ট্রের দায়িত্বের আগে সবচেয়ে বড় দায়িত্ব পরিবারের। পিতা-মাতা ও শিক্ষকদের উচিত সন্তানদের ভালোবাসা দিয়ে আগলে রাখা, যাতে কেউ কোনো লোভ দেখালে তারা নির্ভয়ে অভিভাবকদের কাছে তা বলে দেয়।”

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার

প্রকাশের সময় : ১০:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬