ঈদগাঁওয়ে বিএমএসএফের ১৫ সদস্যের কমিটি, নেতৃত্বে রেজাউল করিম ও শেফাইল উদ্দিন
- প্রকাশের সময় : ১০:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 22

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট নতুন প্রস্তাবিত কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক শেফাইল উদ্দিন। কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে কক্সবাজার জেলা শাখা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটির অনুমোদনক্রমে এ প্রস্তাবিত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি এম. শফিউল আলম আজাদ ও সায়মন সরওয়ার কায়েম, সহসাধারণ সম্পাদক এম. আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক বশিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার উদ্দিন শরীফ, দপ্তর সম্পাদক আলা উদ্দিন, যুব ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এম. ছরওয়ার সিফা এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক মোজাম্মেল হক।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আশফাক উদ্দীন আরফাত, মনছুর আলম ও রাশেদুল আমিন চৌধুরী।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ঈদগাঁও উপজেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু হবে।


























